৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৩৯) ও আলাউদ্দিন মিয়া (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোজিনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের কন্যা ও আলাউদ্দিন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
আজ ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদেও ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে তল্লাশী করে ৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com