বিজয়নগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪১ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ মো. আইয়ান ইসলাম রনি (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ ২৫ জানুয়ারি শনিবার তাকে গ্রেফতার করা হয়।
মো. আইয়ান ইসলাম রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আমতলি গ্রামের মোস্তফা কামালের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি : এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com