ব্রেকিং

x

বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪১ অপরাহ্ণ

বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন ফতেহপুর হিলফুল ফুযুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আনোয়ার হুসাইন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে নবীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মাদরাসার শিক্ষক ছিলেন তিনি।


এই ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরে মাদরাসায়। এ ঘটনায় সোমবার সকালে বলাৎকার শিকার হওয়া ওই ছাত্রের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ওই শিক্ষক বিজয়নগর উপজেলার চান্দুরার রসুলপুর গ্রামের তৌহিদুল হক এর ছেলে।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা আবদুর রাজ্জাক বলেন, গত তিনদিন আগে ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র মাদরাসায় এলে ওই অভিযুক্ত শিক্ষক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষা শেষে ওই ছাত্রকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে সকালে নবীনগর বাজার থেকে গ্রেপ্তার করে সকালেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!