ব্রেকিং

x

মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী, সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম

প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে গ্রাম পুলিশ বাহিনী আরো এগিয়ে যাবে

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | ৯:২৯ অপরাহ্ণ

প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে গ্রাম পুলিশ বাহিনী আরো এগিয়ে যাবে

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনী আরো এগিয়ে যাবে। তিনি বলেন, গ্রাম আদালতকে আরো গতিশীল করার জন্য সরকার যতেষ্ট চেষ্টা করছে। আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগ মামলা হচ্ছে জমিজমা নিয়ে। জমি জমার ছোট খাট বিষয় নিয়ে আদালতে না গিয়ে গ্রাম আদালতে সমাধান করা যায়। এতে জনভোগান্তি কমে।


আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) আয়োজিত এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন।


এসময় তিনি আরো বলেন, আমরা মনে করি গ্রামের শান্তি শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট এর মহাপরিচাল মোঃ আব্দুল কাইয়ূম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া, কৃষি বিষয়ক কর্মকর্তা শাহানা বেগম। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন দফাদার সুজন সরকার ও মনিকা রানী।

সদর উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!