ব্রেকিং

x

নাসিরনগরে নকল সার জব্দ, জরিমানা

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৮:৫৬ অপরাহ্ণ

নাসিরনগরে নকল সার জব্দ, জরিমানা

নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৪‘শ ৫০ কেজি অবৈধ নকল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ নকল সার রাখার দায়ে বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


আজ ২২ জানুয়ারি বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তার প্রসিকিউশন ও নাসিরনগর থানা পুলিশের সহায়তায় উপজেলা সদরের দাতঁমন্ডল গ্রামের সার ও কিটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার।


অভিযানে মেসার্স কাদরিয়া ট্রেডার্স এর দোকান থেকে ৪৯ বস্তা নকল ডিএপি ও টিএসপি সার জব্দ করা হয়। মেসার্স কাদরিয়া ট্রেডার্স এর ডিলার আল-কাউসারকে উপস্থিত না পেয়ে নকল সার মজুত ও বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা লঙ্গণে দোকানের সার ও কীটনাশক বিক্রেতা কানন (৩২) কে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পরে জব্দকৃত নকল ৪৯ বস্তা সার মাটিতে গর্ত করে পানি মিশিয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান শাকিল, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, ইউপি সদস্য আক্কল আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী রবিউস সারোয়ার ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান, দাঁতমন্ডল গ্রামে একটি দোকানে অবৈধ নকল সার মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!