ব্রেকিং

x

নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

নবীনগর উপজেলায় মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে আবুল কালাম (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যার’ অভিযোগ উঠেছে। আজ ২২ ডিসেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর মধ্যপাড়া নয়ন সরকারের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।


নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।


জানা যায়, আবুল কালাম দীর্ঘদিন ধরে বিটঘর মধ্য পাড়ার মৃত রূপ মোল্লার বাড়িতে বাসা ভাড়া থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন। তিনি স্থানীয় অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ উঠে। এই অপবাদে জালাল মিয়ার বাড়িতে তাকে হাত-পা বেঁধে মারধর করে প্রায় ২৪ ঘণ্টা বেঁধে রাখা হয়। এই অপমান সহ্য করতে না পারে তিনি সকালে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার খোকন মিয়া বলেন, আবুল কালাম আমার বাড়ির পাশের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। শুনেছি মোবাইল চুরির অপবাদ দেয়া হয় তার বিরুদ্ধে। অপবাদ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!