নবীনগরে ধানী জমিতে সেচ দিতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শামিম মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ১৫ জানুয়ারি বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের ধানী জমিতে এই ঘটনা ঘটে। শামিম মিয়া একই গ্রামের মোল্লাবাড়ির হুমায়ুন মিয়ার ছেলে৷
হাসপাতাল ও ঘটনা সূত্রে জানা যায়, বিকালে স্থানীয় মোবারক মিয়ার ধানী জমিতে শামিম মিয়া সেচ দিতে যান। এ সময় জমির বৈদ্যুতিক খুঁটিতে কারেন্টের তার লাগিয়ে মোটর চালু করতে গিয়ে শামিম শক লেগে জমিতে ছিটকে পড়েন।
পরিবারের লোকজন শামিমকে উদ্ধার করেন জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাজুল ইসলাম মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবীনগর থানাকে অবগত করেছি। নিহতের লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com