ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা পোলের সাথে ধাক্কা লেগে রাফি (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা ঘটে আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাধিকা সড়কে।
রাফি নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আলমনগর গ্রামের শামসুল হকের ছেলে ও নবীনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
নবীনগর সরকারি হাসপাতালের ইউএইচ ও কৃশলয় সাহা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি নামের একটি ছেলে এখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যালে রেফার্ড করা হয়েছিল।
স্থানীয়রা বলেন, শখের বশে বন্ধুর মোটরসাইকেল নিয়ে টিকটকের জন্য ভিডিও করতে যায় রাধিকা সড়কে। এক প্রান্ত থেকে রাফি মোটরসাইকেল চালিয়ে আসছিল আর অপর প্রান্তে তার বন্ধু মোবাইল হাতে নিয়ে ভিডিও ধারণ করেছিল। ঠিক তখনই রাফি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পোলের ওপর গাড়ি নিয়ে সরাসরি ধাক্কা মারলে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুমিল্লাতে নেয়ার সময় রাফির মৃত্যু হয়। তার অকালমৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘এসংক্রান্ত একটি ঘটনা শুনেছি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com