ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী করা এবং ২৮ জানুয়ারির যুব সমাবেশ সফল করার লক্ষ্যে কসবা উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় কসবা রেলস্টেশন রোডের জাহাঙ্গীর মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী ও সংগ্রামী সংগঠন। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে বিএনপিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, সাইদুল্লাহ ছাদু, মো. মহসিন আলম, যুবদলের মো. ইকবাল হোসেন, সিদ্দিকুর রহমান বাবু, মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া, মো. শাহিদুল খাঁ, মো. সোহেল মিয়া, মো. অপু আলমসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা।
সভা শেষে আগামী ২৮ জানুয়ারির যুব সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি আরো জোরদার করার আহ্বান জানানো হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com