ব্রেকিং

x

বিজিবির অভিযানে

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:২৯ অপরাহ্ণ

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার ফতেহপুর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, মেহেদী ও সিগারেট।


বিষয়টির নিশ্চিত করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০০ পিস কাতান শাড়ি, ৮৩১২ পিস কসমেটিকস, ১৪৪০ পিস মেহেদী, ১১২০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত এসব পণ্যের মূল্য ১ কোটি ৫০ লাখ চার হাজার ৩৮০ টাকা। এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!