ব্রেকিং

x

কুমিল্লা সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ ৪ অনুপ্রেবেশকারী ও দালাল আটক

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ | ১০:১২ অপরাহ্ণ

কুমিল্লা সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ ৪ অনুপ্রেবেশকারী ও দালাল আটক

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে মঙ্গলবার বিকেলে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। একই অভিযানে পাচার হয়ে আসতে সহযোগিতার দায়ে আরো দুইজন মানব পাচারকারীকে আটক করা হয়। একই দিন অবৈধ ভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় এক ভারতীয় চোরাচালানীকেও আটক করায়। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা বেলবাড়ি ও ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।


আটককৃতরা হলো, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ার গ্রামের উত্তম শীল, যিনি ভারত থেকে ফিরছিলেন। সহায়তা করার অভিযোগে ফকির বাজার এলাকার মো. ইব্রাহীম ও তৌফিক মিয়াকে আটক করা হয়। আটককৃতদেরকে বুড়িচং থানায় সোপর্দ করা হয়। এদিকে একই দিন বিকাল ৫টায় ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে মাহবুবু খান (৫০) নামে এক ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী আটক করেছে ৬০ বিজিবি। আটককৃত মাহবুব ভারত ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের বাসিন্দা। আটককৃত মাহবুব বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়, সে ভারত থেকে বাংলাদেশে চোরাই পণ্য পাচার কাজে জড়িত।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার এসব বিষয় নিশ্চিত করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!