প্রধানমন্ত্রীর নগদ অর্থসহায়তায় উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউপি চেয়ারম্যান মো: আলম মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগমকে।
আজ বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদেরকে বরখাস্ত করে আদেশ জারী করা হয়েছে।
আরও পড়ুন: আখাউড়ায় হাওড়ানদীর ভাঙ্গনে বিলীন ৫ বাড়ি, ঝুকিপুর্ণ ১৩ পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থসহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম মিয়া এবং জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য ফরিদা বেগমকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com