ব্রেকিং

x

কসবায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০:০২ অপরাহ্ণ

কসবায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপুর সাবের ভূইয়া বাড়ী সংলগ্ন আজাদ ভূইয়ার বাড়ির সামনে থেকে আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জয়নগর গ্রামের মোঃ বারেক মিয়ার ছেলে মোঃ আরমান (১৫)কে গ্রেফতার করেন কসবা থানা পুলিশ।


ভারতের সাথে হাসিনা সরকারের গত ১৫ বছরের সমস্ত চুক্তি বাতিল করতে হবে


জানা যায়, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত ফোর্সসহ ৩ কেজি গাঁজাসহ মোঃ বারেক মিয়ার ছেলে মোঃ আরমান (১৫)কে গ্রেফতার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!