ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমান ইয়াবাসহ রুনা বেগম (৩৭) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ি আটক হয়েছে। আজ সোমবার সকালে সুলতানপুর ৬০ বিজিবির মাদক বিরোধী অভিযানে উপজেলার গোসাইপুর্ এলাকা থেকে এই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা কসবা উপজেলার গোসাইপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৩৬৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি রুনা বেগম আটক হয়। আটকৃত রুনা উপজেলার ধজনগর গ্রামের মৃত রোসেন আলীর স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মহিলাকে কসবা থানায় সোর্পদ করা হয়েছে। ৬০ বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com