ব্রেকিং

x

কসবায় পিস্তল ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | ১০:৩৫ অপরাহ্ণ

কসবায় পিস্তল ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কসবায় একাধিক মামলার আসামিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। আজ ১৬ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. দেলোয়ার হোসেন (৪০) উপজেলার গঙ্গানগর (পূর্বপাড়া) এলাকার ফিরোজ মিয়ার ছেলে। আজ সন্ধ্যার দিকে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি ও দুই হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!