ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে মাদকসহ এক মহিলা আটক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলার বিষ্ণুউড়ি নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ তাকে আটক করে। সুলতানপুর ৬০ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় ৬০ বিজিবির সদস্যরা কসবা বিষ্ণুউড়ি সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৫ কেজি গাজাসহ মোছা: লিমা আক্তার (৩৫) নামে এক মহিলা আটক হয়। আটককৃত মহিলা উপজেলার মধুপুর গ্রামের সৈয়দ আলীর মেয়ে।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গাজাসহ আটককৃত মহিলাকে কসবা থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্তে মাদকসহ চোরাচালান বিরোধী বিজিবির বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com