ব্রেকিং

x

আবারও ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

আবারও ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে আগুন দেওয়া স্থানের কাছাকাছি একই এলাকায় এ ঘটনাটি ঘটলো।


আগুনের কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। রাত ১২টার পরে ট্রেনটি স্টেশন ছেড়ে আসে।


আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি নিজেও পুলিশ সদস্যদের সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!