ব্রেকিং

x

আখাউড়া দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় শিশুসহ ৩ জন আটক

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪:১১ অপরাহ্ণ

আখাউড়া দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় শিশুসহ ৩ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ তিনজন আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভূঁইয়ার স্ত্রী ফরিদা বেগম (৩২) ও তার ছেলে মো. ফারহান (৩) এবং নোয়াদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫)। আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য ওই তিনজনকে সহযোগিতা করেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা অভিযোগ এনে মামলা দায়ের করেছে বিজিবি। মামলায় তাদের সহযোগিতাকারী মো: মাসুদ মিয়াকে আসামি করা হয়েছে।


২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ফরিদা সন্তানসহ চিকিৎসার জন্য ও জেসমিন আক্তার জুতা কারখানায় কাজ করতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!