ব্রেকিং

x

আখাউড়ায় ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | ৯:৩৩ অপরাহ্ণ

আখাউড়ায় ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বিজিবির অভিযানে ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ শাড়ির মূল্য প্রায় এক কোটি টাকা।


বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে।


এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আজ ২৭ মার্চ শুক্রবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০২৫/৫-এস শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাঠের পাশে খোলা স্থানে মজুদ রাখা ৯৫৩ পিস উন্নতমানের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ৫০০ টাকা। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!