ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তে আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক হয়েছে। তারা সম্পর্কে মা-ছেলে। এক সপ্তাহে অবৈধভাবে বাংলাদেশে এসে আত্মীর বাড়ি থেকে ফেরার পথে তারা আটক হয়। আটককৃতরা হলো, ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর থানার মানিক ভান্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পাঠানো এক বার্তায় উল্লেখ করেন, ফকিরমোড়া বিওপি’র টহল দল অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে। তারা তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়ার সহযোগিতায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। এক সপ্তাহ আগে ওপারে রামনগর থানার মানিক দাস নামে এক ব্যক্তির সহায়তায় পান্না দেব তার ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ জেলার শশুর বাড়িতে যান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com