বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের দিক নির্দেশনায় আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় খলাপাড়া প্রাইমারি স্কুল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন।
মোগড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, বিএনপি নেতা ইয়ার হোসেন শামীম, জালাল উদ্দিন, যুবদল নেতা শেখ আমজাদ হোসেন, লিটন খন্দকার, সাবেক ছাত্রদল নেতা মোবাশ্বের আহমেদ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com