ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইয়াবা ট্যাবলেট বহনের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ ২৩ আগস্ট রবিবার সকাল ৯টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশা থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মো. সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com