ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ ৬ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ৮:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ ৬ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ ধরা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় নদী থেকে ছয়টি অবৈধ ঘের ও দলকাটা উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী এবং আনসার সদস্যরা।

অভিযান চলাকালে অবৈধ রিং জাল ও চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়। পরে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এ ছাড়া অভিযানে জব্দ করা ২৫টি রিং জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নদীর মৎস্য সম্পদ রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!