ব্রেকিং

x

পুলিশের বিশেষ অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের মো. কবির হোসেন (৩০), জাহিদুল ইসলাম (৩২), হান্নান কাজী ওরফে রুবেল (২৭), আব্দুল্লাহ (২৩) ও সিএনজি চালক শহিদ ভূঁইয়া (৩৫)।


পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৫ নম্বর হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর-আউলিয়া বাজার সড়কে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করে পুলিশ।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৯, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬। জিআর নম্বর ৩৬১। মামলা দায়েরের সময় সকাল ১০টা ৩০ মিনিট।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!