ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে ৪৬০ বোতল স্কাফ সিরাপ, আশুগঞ্জে গ্রেপ্তার ১

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে ৪৬০ বোতল স্কাফ সিরাপ, আশুগঞ্জে গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ৪৬০ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-গ-২৩-১৬১৪ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মো. মাসুম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ছোটার বন্দর এলাকার ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে।

উদ্ধার করা মাদক ও প্রাইভেটকারটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!