ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আইনাল হক (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ আগস্ট রাত ১০টার দিকে কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আইনাল হক কসবা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কসবা থানা পুলিশের একটি দল পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আইনাল হককে গ্রেপ্তার করা হয়।
তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com