ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | ৯:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল। এ সময় গাড়িটি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামীম আহমেদ মোরশেদ (৩২) ও মো. শামীম। তাদের দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকায়। শামীম আহমেদ মোরশেদের বাবার নাম আব্দুল আউয়াল মিয়া এবং মো. শামীমের বাবার নাম ফারুক মিয়া।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!