ব্রেকিং

x

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | ৭:২১ পিএম

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলার আসামি রাসেলকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় লা ভিডা হাসপাতালের পেছন থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ডাকাতির ৭টি, দস্যুতার ৭টি, ডাকাতির প্রস্তুতির ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদকের ৪টি, অস্ত্রের ৩টি, চুরির ২টি এবং হত্যার ১টি মামলা রয়েছে।

পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গ্রেফতার রাসেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!