ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৫৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | ৪:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৫৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ৯৫৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) ভোরে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, কয়েকজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবেশের মুহূর্তে দায়িত্ব পালনরত বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। এ সময় তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে আটটি চটের বস্তা থেকে ৯৫৮ বোতল এস্কাফ উদ্ধার করে বিজিবি।

এ ছাড়া তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!