ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেরায় পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
১০ এপ্রিল শুক্রবার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া এলাকায় একটি টিনের ঘর, ছয়ফুল্লাকান্দির মাছিমনগর এলাকার একটি বাড়ির উঠান এবং ফরদাবাদ চড়লনিয়া তিলককান্দি এলাকার একটি ফাঁকা রাস্তা থেকে অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের বাহারম বাদশা (২৭), রামকৃষ্ণপুর গ্রামের কামরুল হাসান (২৫), চানপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৩), বাঞ্ছারামপুরের মাছিমনগর গ্রামের বাহাদুর মিয়া (৫০) এবং নাসিরনগর গ্রামের ময়না আক্তার (৩৫)।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com