ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
আজ ৫ এপ্রিল রবিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনায় গত ৪ এপ্রিল আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ২৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ২,৫৯,৭৭,০০০ টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com