কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৩ কেজি সামুদ্রিক হাঙ্গর মাছের শুটকি এবং ৫ কেজি বিরল প্রজাতির সী-হর্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ৩১ মার্চ মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন শংকুচাইল বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় এসব সামুদ্রিক পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জব্দকৃত পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবি আরো জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com