ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযানে ৪৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সোমবার, ৩০ মার্চ ২০২৬ | ৯:৫৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযানে ৪৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৫টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


সোমবার (৩০ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় ৬০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ৭ জনকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন বৈধ গ্যাস সংযোগ বন্ধ থাকার সুযোগে একটি অসাধু চক্র সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক মো. শফিকুল হক জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই আবার নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। তবে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!