ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর সরিষার তেলের দায়ে যমুনা অয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

শনিবার, ১৪ মার্চ ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর সরিষার তেলের দায়ে যমুনা অয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদনের দায়ে যমুনা অয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আজ শনিবার দুপুরে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের জগৎ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এবং দেখা যায় মিলটি অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদন করছিল।


তিনি আরও বলেন, সরিষার তেল সরাসরি খাওয়া হয়, তাই এটি খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত হয়। তাই অন্যান্য খাদ্যের মতোই সরিষা স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া ও সতর্কতা অবলম্বন করা জরুরি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!