ব্রেকিং

x

গ্রিড লাইনে ত্রুটি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

গ্রিড লাইনে ত্রুটি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ
ফাইল ছবি

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র–এর দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ ১৩ মার্চ শুক্রবার দুপুর আড়াইটা থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।


বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। তবে দুপুরে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিডের সঙ্গে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিট এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।


তিনি আরো জানান, ইউনিট দুটো চালু করতে ইতোমধ্যে কারিগরি দল কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টাখানেকের মধ্যে চালু করার চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটি নিয়ে জার্মানির সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত তিন দিন সময় লাগতে পারে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!