ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ডি কে বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে শহরের টি এ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে বেকারির খাবারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এ কারণে দায়িত্বরত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com