ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী আটক

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী আটক

চলন্ত ট্রেনে স্বর্ণের চেইন চুরি করার সময় এক নারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ ১৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ৫২ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন–এর ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে তাকে আটক করা হয়।


আটককৃত নারী নাছিমা খাতুন (৩৪) হবিগঞ্জ জেলার উচাইল গ্রামের আকির হোসেনের মেয়ে বলে পুলিশ জানিয়েছে।


রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় ‘ঙ’ বগির ভেতরে এক যাত্রীর স্বর্ণের চেইন চুরি করার সময় নাছিমা খাতুনকে হাতেনাতে ধরে ফেলেন যাত্রীরা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় নাছিমা খাতুনকে আসামি করে মামলা নং–০৬, তারিখ ১৫/০২/২০২৬ খ্রি., ধারা–৩৭৯ দণ্ডবিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রফিকুল ইসলাম।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!