যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদ্দাম হোসেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com