ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। আজ ৩১ জানুয়ারি শনিবার ভোররাতে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নির্মাণাধীন একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা শহরের কলেজপাড়া এলাকায় অস্ত্র মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। অভিযানে কলেজপাড়ার একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বাড়িটি স্থানীয়ভাবে মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। তবে অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com