ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে চর মরিচাকান্দি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় একটি ড্রেজার জব্দ করা হলেও জরিমানা পরিশোধের পর তা মুচলেকা দিয়ে ছাড়ানো হয়েছে। তবে অন্যান্য ড্রেজার ও মালিকরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি একই স্থানে অভিযানে একজনকে গ্রেফতারসহ ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com