ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | ৮:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

নবীনগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম নামে এক যুবক নিহত হয়েছেন। ১৬ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের পৌরসভার দোলাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামীম উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মাসুদ (২৪) গুরুতর আহত হয়েছেন। তিনি খোকন মিয়ার ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত মাসুদকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রোকসানা জানান, শামীমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল (স্পট ডেথ)। আহত মাসুদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!