ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে জরিমানা

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | ৭:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে জরিমানা

সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত গ্যাস বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পুরাতন বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে মেসার্স মাহাবুব গ্যাস কর্ণারকে ৩ হাজার টাকা ও বিল্লাল গ্যাস কর্ণারকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ি ওই দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ সময় কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস ক্রয়-বিক্রয় করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!