ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:৩০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ২ কোটি ১০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২২ ডিসেম্বর সোমবার রাতে দুইটি অভিযানে শাড়িগুলো জব্দ করা হয়। পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা ১৯৮৩ পিস শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়েই থাকতে চায়। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!