ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বড়শিতে ৯ কেজির চিতল

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | ৬:০৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বড়শিতে ৯ কেজির চিতল

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মেঘনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় নয় কেজি ওজনের একটি চিতল মাছ। ৭২০ টাকা পাইকারি দরে মাছটি আজ ২৬ নভেম্বর বুধবার সকালে স্থানীয় মৎস্য আড়তে বিক্রি করা হয়। আড়ৎদার অবশ্য মাছটি আরো বেশি দামে বিক্রির আশা করছেন।


জেলে আনিস মিয়া জানান, ২৫ নভেম্বর মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি নাসিরনগর সদরের আড়তে এনে প্রতি কেজি ৭২০ টাকা কেজি দরে বিক্রি করেন।


পরে ৭২০ টাকা কেজি দরে তিনি মাছটি স্থানীয় আড়তদার সুধন দাসের কাছে মাছটি বিক্রি করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!