ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযানে জরিমানা

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযানে জরিমানা

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে এক বাসায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ১০ হাজার জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কালাইশ্রীপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।


ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকায় আখের গুড় তৈরির এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের কথা থাকলেও নিজ বাসায় ভেজাল গুড় প্রস্তুত করে আসছিল। আখের গুড়ের কথা বলা হলেও সেখানে আখের কোনো ছিটেফোঁটা ছিল না। তারা আখের পরিবর্তে মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ভেজাল গুড় তৈরি না করারর জন্য তাদের সতর্ক করা হয়। এসময় মিষ্টির গাদ ও নিষিদ্ধ রং জনসম্মুখে ধ্বংস করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!