ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির দায়ে সুপার শপকে জরিমানা

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | ৬:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির দায়ে সুপার শপকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয় করার দায়ে ফুলকলি নামে এক সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ২৪ নভেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় ফুলকলি সুপার শপে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।


ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযোগ ছিলো ফুলকলি সুপারশপে বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা বিক্রয় করছিল। এমন অভিযোগে দুপুরে সুপার শপে অভিযান পরিচালনাকালে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ চকলেট, দুধসহ বিভিন্ন শিশু খাদ্য বিক্রি করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ফুলকলি সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!