সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। আজ ২৩ নভেম্বর রবিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
একই দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এয়ারগান দুইটি বিদেশি ও সচল। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গুলি সরাইল থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র্যাব ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com