নবীনগর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ও দলিল লেখক আলমনগর গ্রামের বাসিন্দা নুর আলম ও আরেকজন উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়ারুক গ্রামের দুলাল মিয়া।
আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের পরে নবীনগর থানায় করা নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় দুজনকে গ্রেফতার করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com