ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | ১০:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার বিটঘড় ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আয়ান (৬)। তার বাবার নাম মো. ইয়াছিন।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে গিয়েছিল আয়ান।


নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!