ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | ১:০০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ (৬৫) এবং শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বারকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ। ১৫ নভেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রউফ চেয়ারম্যানকে এবং ১৬ অক্টোবর রবিবার রাত পৌনে ১টার দিকে ধনু মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার হওয়া জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুর রউফ চেয়ারম্যান এবং শ্যামগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ধনু মেম্বার দুইজনেই বীর মুক্তিযোদ্ধা।


তবে কি কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেটি জানতে নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের সঙ্গে রাতে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

নবীনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক রাতে দুইজনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত বলেন, দু’জনের গ্রেফতারের বিষয়টিই সত্য। তবে কি কারণে বা কি অভিযোগে তারা গ্রেফতার হয়েছেন, তার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সর্বশেষ খবরে রাত ২টায় নবীনগর সদরে বসবাসরত দন্ত চিকিৎসক দস্তগীর আলম জানান, তার বড় ভাই উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামালকে (৬০) পুলিশ তাদের গ্রামের বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে রাত ২টার পর পুলিশের সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!